News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্বারকা এক্সপ্রেসওয়ে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে: গড়করি
Image

দ্বারকা এক্সপ্রেসওয়ে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে: গড়করি


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : দেশের প্রথম উন্নত ৮-লেনের অ্যাক্সেস কন্ট্রোল দ্বারকা এক্সপ্রেসওয়ে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ২৯.৬ কিলোমিটার দীর্ঘ, ৯,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই মহাসড়কটি।

বৃহস্পতিবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জেনারেল ভিকে-র সঙ্গে দেখা করেন গড়করি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, সাংসদ প্রবেশ সিং ভার্মা এবং সাংসদ রমেশ বিধুরি এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন তাঁরা।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় গডকরি বলেন, হরিয়ানায় ১৮.৯ কিলোমিটার এবং দিল্লিতে ১০.১ কিলোমিটার দীর্ঘ রাস্তা পিলারের উপর ৩৪ মিটার প্রশস্ত এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের সড়ক নেটওয়ার্ক চার স্তরের। ফ্লাইওভারে টানেল, আন্ডারপাস, গ্রেড রোড, এলিভেটেড রোড ও ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের দুই পাশে তিন লেনের সার্ভিস রোড নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন , দিল্লিতে এই এক্সপ্রেসওয়েতে দেশের সবচেয়ে প্রশস্ত ৩.৬ কিলোমিটার দীর্ঘ ৮-লেনের টানেল তৈরি করা হচ্ছে। এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে হরিয়ানা এবং পশ্চিম দিল্লির মানুষের সংযোগ উন্নত করবে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top