News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক কলহের জের এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর
Image

পারিবারিক কলহের জের এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ পারিবারিক কলহের জেরে এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ৷ নাম সূর্য্যবানী জমাতিয়া৷ ঘটনা বৃহস্পতিবার সকালে বীরগঞ্জের মালবাসা কলোনী এলাকায়৷ আশঙ্কজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে৷ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সূর্য্যবানী৷
পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর৷ এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সূর্য্যবানী জমাতিয়া৷ বৃহস্পতিবার সকালে এই ঘটনা বীরগঞ্জ থানাধীন মালবাসা কলোনী এলাকায়৷ গত কয়েক বছর আগে এলাকার বীরসাধন জমাতিয়া সাথে বিয়ে হয় সূর্য্যবানী জমাতিয়ার৷ বিয়ের পর থেকেই স্বামী বীরসাধন তাকে অত্যাচার করত বলে অভিযোগ৷ গতকাল থেকে ২ জনের মধ্যে তুমুল বাদানুবাদ চলতে থাকে৷ অভিযোগ বেশ কয়েবার স্বামী মদমও অবস্থায় স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়৷ কয়েকবার অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতেও চলে আসে৷ আজ সকালে বাড়িতে ফিরলে স্বামী তাকে মারধর করে বলে অভিযোগ৷ অত্যাচার সহ্যকরতে না পেরে বিষ পান করে৷ জানা গেছে রাবার তৈরীতে ব্যবহৃত এসিড খেয়ে ফেলে সূর্য্যবানী জমাতিয়া৷
এদিকে বাড়ির লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় অমরপুর মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে চিকিৎসকরা তাকে জিবি সাহপাতালে রেফার করে৷ বর্তমানে তাকে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ কিন্তু অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানা গেছে৷ অন্যদিকে স্বামী বীর সাধন জমাতিয়া বিরুদ্ধে বীরগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু পুলিশ এখন পর্যন্ত স্বামীকে গ্রেপ্তার করেনি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top