নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ পারিবারিক কলহের জেরে এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ৷ নাম সূর্য্যবানী জমাতিয়া৷ ঘটনা বৃহস্পতিবার সকালে বীরগঞ্জের মালবাসা কলোনী এলাকায়৷ আশঙ্কজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে৷ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সূর্য্যবানী৷
পারিবারিক কলহের জেরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর৷ এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ সূর্য্যবানী জমাতিয়া৷ বৃহস্পতিবার সকালে এই ঘটনা বীরগঞ্জ থানাধীন মালবাসা কলোনী এলাকায়৷ গত কয়েক বছর আগে এলাকার বীরসাধন জমাতিয়া সাথে বিয়ে হয় সূর্য্যবানী জমাতিয়ার৷ বিয়ের পর থেকেই স্বামী বীরসাধন তাকে অত্যাচার করত বলে অভিযোগ৷ গতকাল থেকে ২ জনের মধ্যে তুমুল বাদানুবাদ চলতে থাকে৷ অভিযোগ বেশ কয়েবার স্বামী মদমও অবস্থায় স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়৷ কয়েকবার অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতেও চলে আসে৷ আজ সকালে বাড়িতে ফিরলে স্বামী তাকে মারধর করে বলে অভিযোগ৷ অত্যাচার সহ্যকরতে না পেরে বিষ পান করে৷ জানা গেছে রাবার তৈরীতে ব্যবহৃত এসিড খেয়ে ফেলে সূর্য্যবানী জমাতিয়া৷
এদিকে বাড়ির লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যায় অমরপুর মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে চিকিৎসকরা তাকে জিবি সাহপাতালে রেফার করে৷ বর্তমানে তাকে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷ কিন্তু অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানা গেছে৷ অন্যদিকে স্বামী বীর সাধন জমাতিয়া বিরুদ্ধে বীরগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে৷ কিন্তু পুলিশ এখন পর্যন্ত স্বামীকে গ্রেপ্তার করেনি৷
পারিবারিক কলহের জের এসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















