News Flash

  • Home
  • Uncategorized
  • তিন শতাধিক অঙ্গনওয়াড়ীতে মার খাচ্ছে পুষ্টি প্রকল্প
Image

তিন শতাধিক অঙ্গনওয়াড়ীতে মার খাচ্ছে পুষ্টি প্রকল্প

anganwadi centerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ সালেমা আই সি ডি এস প্রকল্পের অধীন ৩৪৬টি অঙ্গঁনওয়ারী কেন্দ্রে তিন মাস যাবৎ বালাহারে ডিম বন্ধ৷ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হাজারের অধীক শিশু৷ প্রকল্প আধিকারিকের মতে বিষয়টি জানা নেই৷ তীব্র ক্ষোভ জনমনে৷
শিশু পুষ্টিকর খাবার থেকে দীর্ঘ তিন মাস ধরে বঞ্চিত হয়ে রয়েছে সালেমা আই সি ডি এস প্রকল্প অধীন হাজার হাজার শিশু৷ আই সি ডি এস প্রকল্প আধিকারিক বিষয়টি নিয়ে ধোয়াশায় রয়েছেন৷ তবে তারা বিষয়টির সত্যতা অস্বীকার করেনি৷ খবর নিয়ে জানা গেছে দীর্ঘ তিনমাস যাবৎ সালেমা আই সি ডি এস প্রকল্পের অধীন অঙ্গঁনওয়ারী কেন্দ্র গুলিতে বালাহারে ডিম দেওয়া হচ্ছেনা৷ শিশুদের অভিভাবকরা এবং অঙ্গঁনওয়ারী কেন্দ্রের দিদিমনি সহ সহায়িকারা জানান কোন এক অজ্ঞাত কারনে বালাহারে ডিম দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে৷ ফলে শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে৷ এদিকে সালেমা আই সি ডি এস প্রকল্পের আধিকারিক পবিত্র দাস জানান বিষয়টি উনা৩র জানা নেই৷ তবে তিনি সবে মাত্র চাকুরিতে সালেমার সি ডি পি ও হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি পাশাপাশি এও বলেন পরিকাঠামো বলতে ধলাই জেলায় কিছুই নেই দপ্তরে৷ সালেমা ও আমবাসায় দপ্তরে মোট ৫৭৭ টি অঙ্গঁনওয়ারী কেন্দ্র রয়েছে৷ আমবাসা, সালেমা দুর্গাচৌমহনি, গঙ্গাঁনগর ব্লকের অধীন অঙ্গঁনওয়ারী কেন্দ্র গুলির জন্য মাত্র একজন সি ডি পি ও, ১১ জন সুপারভাইজার রয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য৷ মোট ৩০ জন সুপার ভাইজারের জায়গায় মাত্র ১১ জন এত বড় দায়িত্ব সামাল দিচ্ছেন৷ সব মিলিয়ে দপ্তরের এই করন চিত্রেরর জন্য তিনি পরোক্ষভাবে সরকারকে দায়ী করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top