News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ মার্চ ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো, জানাল সংস্থা
Image

১০ মার্চ ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো, জানাল সংস্থা

ISROচেন্নাই, ৮ মার্চ (হি.স.): আগামী ১০ মার্চ, বৃহস্পতিবার ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ইসরো জানিয়েছে, ওইদিন পিএসএলভি-র মাধ্যমে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে বিকেল চারটেয় স্যাটেলাইটটি প্রেরণ করা হবে|
চলতি বছরে এখনও পর্যন্ত দুটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে ইসরো| প্রথম স্যাটেলাইটটি ২০ জানুয়ারি আইআরএনএসএস-১ই নেভিগেশন স্যাটেলাইটটি উত্ক্ষেপণ করা হয়| এখনও পর্যন্ত মোট পাঁচটি নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসরো|
ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-১ এফ বা আইআরএনএসএস-১ এফ টিতে মোট ৯টি স্যাটেলাইট রয়েছে| এরমধ্যে ৭টিকে স্থাপন করা হবে কক্ষপথে| বাকি দুটি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে ভূপৃষ্ঠেই| চারটি স্যাটেলাইটের সাহায্যে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে| প্রতিটি স্যাটেলাইট তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন এক ইসরো আধিকারিক|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top