চেন্নাই, ৮ মার্চ (হি.স.): আগামী ১০ মার্চ, বৃহস্পতিবার ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)| ইসরো জানিয়েছে, ওইদিন পিএসএলভি-র মাধ্যমে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে বিকেল চারটেয় স্যাটেলাইটটি প্রেরণ করা হবে|
চলতি বছরে এখনও পর্যন্ত দুটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে ইসরো| প্রথম স্যাটেলাইটটি ২০ জানুয়ারি আইআরএনএসএস-১ই নেভিগেশন স্যাটেলাইটটি উত্ক্ষেপণ করা হয়| এখনও পর্যন্ত মোট পাঁচটি নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইসরো|
ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-১ এফ বা আইআরএনএসএস-১ এফ টিতে মোট ৯টি স্যাটেলাইট রয়েছে| এরমধ্যে ৭টিকে স্থাপন করা হবে কক্ষপথে| বাকি দুটি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে ভূপৃষ্ঠেই| চারটি স্যাটেলাইটের সাহায্যে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে| প্রতিটি স্যাটেলাইট তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন এক ইসরো আধিকারিক|
১০ মার্চ ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো, জানাল সংস্থা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















