News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিনির গোডাউনে অভিযান চালিয়ে তালা ঝুলালো প্রশাসন
Image

চিনির গোডাউনে অভিযান চালিয়ে তালা ঝুলালো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ মে:
মঙ্গলবার আচমকা চিনির মজুদ দারের বাড়িতে হানা দিল প্রশাসন। সিল করে দেওয়া হলো চিনির গোডাউন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ বিলোনিয়া থানা সংলগ্ন মিলন পালের বাড়িতে।

এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন আরক্ষা প্রশাসন, খাদ্য দপ্তর , অগ্নি নির্বাপক দপ্তর, কর দপ্তর, ওজন পরিমাপক দপ্তর , খাদ্য সুরক্ষা দপ্তর, জিএসটি দপ্তর, ভেহিক্যাল দপ্তর, বিএসএফ ও সিআরপিএফ সহ বিলোনিয়া পৌর পরিষদের কর্মীরা।

দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলে এই অভিযান। অভিযান শেষে  মিলন পালের বাড়ির গোডাউনটি সিল করে দেয় প্রশাসন। গোডাইনের ভিতরে কিছু লবনের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায়। পাশাপাশি গোডাউনটি  অপরিস্কার অপরিচ্ছন্ন, গোডাউনটিতে পরিকাঠামোর অভাব  থাকায় সেটিকে সিল করে দেওয়া হয়।

অভিযানের পর বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রচুর পরিমাণে চিনির ব্যবসা হচ্ছে, তদন্ত করে দেখছি এই চিনি ব্যবসা ঠিকঠাক চলছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে। এছাড়া তিনি আরো বলেন শুধু মাত্র জিএসটি ছাড়া আর কোন কাগজপত্র দেখাতে পারেনি ওই ব্যক্তি। জরুরী সব নথি খতিয়ে দেখা হবে বলেও জানান ওই আধকারিক। 

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top