News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ভিকি হত্যাকাণ্ডে ধৃত রাকেশ বর্মনকে আদালতে সোপর্দ করলো পুলিশ
Image

দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ভিকি হত্যাকাণ্ডে ধৃত রাকেশ বর্মনকে আদালতে সোপর্দ করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
উষা বাজারের ভারতরত্ন সংঘের ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে রাজু বর্মনের  ভাই রাকেশ বর্মনকে আটক করে রাজ্যে নিয়ে এসেছে পুলিশ। মঙ্গলবার দশ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। এদিন জেল হেফাজতে থাকা আকাশ কর কেও পুনরায় আদালতে সোপর্দ করা হয়েছে। এদিন রাকেশ বর্মনকে দশ দিনের পুলিশ রিমান্ড এবং আকাশ করকে ছ’দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে সরকারপক্ষের আইনজীবী জানিয়েছেন, শনিবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছিল রাকেশ বর্মনকে। সোমবার সন্ধ্যায় তাকে ট্রানজিট রিমান্ডে আগরতলা নিয়ে আসা হয়। তাকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। এই হত্যাকাণ্ডে সে সরাসরি যুক্ত রয়েছে বলে ধারণা পুলিশের।

অন্যদিকে আকাশ করকে সোমবারেও  আদালতে খবর তো করা হলে  সে রিমান্ডে থাকাকালিন মারধরের অভিযোগ তুলেছিল। সোমবার আদালত তাকে একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার মেডিকেল টেস্ট করার পর আকাশ কর চিকিৎসককে জানিয়েছে সেহোচালয়ে  চিকিৎসককে জানিয়েছে সে শৌচালয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। যার ফলে তার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top