News Flash

Image

কাছাড়ের গঙ্গানগর অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী বিতরণ সর্বধর্ম সমন্বয় সভার

শিলচর (অসম), ৭ মার্চ (হি.স.) : প্রতিবারের মতো এবারও কাছাড় জেলার গঙ্গানগর-কাংলাবস্তি অনাথ আশ্রমে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা।

এতিমখানার বার্ষিক শিক্ষা সেমিনারে উপস্থিত হয়ে প্রায় ৫০ জন অসহায় কচিকাঁচার হাতে খাতা-কলম সহ নানা সামগ্রী তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন।

সামগ্ৰী বিতরণ শেষে বক্তব্য পেশ করতে গিয়ে আমির হোসেন বলেন, সাত বছর থেকে এই এতিমখানার সঙ্গে সংস্থার সম্পর্ক। প্রতি বছর সাধ্যমতো সহায়তার হাত বাড়ানো হয়। অনাথ শিশুদের সঙ্গে মনভরে হাসি-খুশি করলে আত্মায় শান্তি পাওয়া যায়, বলেন আমির হোসেন।
এতিমখানার পরিচালক মওলানা আব্দুল জলিল বড়ভুইয়াঁ বলেন, ২০০৯ সাল থেকে জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই অনাথ আশ্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। করোনা অতিমারির পর থেকে কিছুটা অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হলেও দায়িত্ব পালনে কোনও খামতি রাখছেন না তাঁরা, বলেন আব্দুল জলিল বড়ভুইয়াঁ।

সেমিনারের প্রধান অতিথি তথা উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আহমদ সাইদ গোবিন্দপুরি শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতার উপর জোর দিয়ে বক্তব্য পেশ করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেছেন দারুল উলুম বাঁশকান্দি মাদ্রাসার মুহাদ্দিস মওলানা আব্দুর রহমান। ক্কিরাত পরিবেশন করেন আন্তর্জাতিক কারী আবু আসাদ। এছাড়া বক্তব্য পেশ করেছেন আলজামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনির মুহাদ্দিস মওলানা ইসমাইল কাসিমি, হাফিজ মওলানা মোহাম্মদ শহিদ, মওলানা আহমদ আলি, মওলানা সাইদুল আলম, হাফিজ আব্দুল হান্নান, মওলানা শেখ আলি আহমেদ, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ ইসমাইল আহমেদ, আব্দুল সেলিম লস্কর, সফর উদ্দিন লস্কর প্রমুখ।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top