নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়ের করইয়ামুড়া বাজার থেকে সোমবার রাত নয়টা নাগাদ গাড়ি সহ সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে৷ বিশালগড় করইমুড়া বাজার থেকে গাড়ি ও স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে দুষৃকতিকারীরা৷ ঘটনার বিবরণের জানা যায় সোমবার রাত ৯টা নাগাদ বিশালগড় থেকে টিআর-০৭-বি১৮২০ নাম্বারের বোলেরো গাড়িটি রহিমপুর যাবার পথে করইমুড়া বাজারে পৌঁছলে দুষৃকতিকারীদের খপ্পরে পড়ে৷ গাড়িতে থাকা চালক ও সহচালকের কাছ থেকে স্বর্ণের চেইন ও বোলোরো গাড়িটি ছিনতাই করে নিয়ে যায় দুষৃকতিকাররা৷পরবর্তী সময়ে গাড়িতে থাকা চালক মোঃ হানিফ খবর দেয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বোলেরো গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷পুলিশ দুষৃকতিকারীদের টিকির নাগাল পায়নি৷ বর্তমানে বোলেরো গাড়িটি বিশালগড় থানায় পুলিশের হেফাজত রয়েছে৷

চালক ও সহচালকের সোনার চেইন লুট করে গাড়ি ছিনতাই
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















