News Flash

  • Home
  • খেলা
  • দীপক, রজতে ম্লান অর্কপ্রভের শতক ইউনাইটেড ফ্রেন্ডসের সংহতি জয়
Image

দীপক, রজতে ম্লান অর্কপ্রভের শতক ইউনাইটেড ফ্রেন্ডসের সংহতি জয়

সংহতি:- ২৬৮/৭(৫০

ইউ: ফ্রেন্ডস:- ২৬৯/৪(৪৩.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। অর্কপ্রভ সিনহার দুর্দান্ত শতক। তবে আজ সেটা ম্লান হয়ে গেছে দীপক  ক্ষৈত্রী ও রজত দে-র অপরাজিত জুটির ব্যাটিং নৈপুণ্যের কাছে। রজতকে সঙ্গে রেখে দীপকের মারকুটে ব্যাটিং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি আজও প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব দীপকের দখলে। মোটকথা, টানা চার ম্যাচে জয় অর্থাৎ জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডস। পাশাপাশি রান রেটের নিরিখে কিঞ্চিৎ পিছিয়ে দ্বিতীয় শীর্ষেই থাকতে হচ্ছে তাদের। খেলা ছিল নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে জেসিসি-কে ১৪৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে শতদলকে সাত উইকেটে হারানোর পর ইউনাইটেড ফ্রেন্ডস রবিবার তৃতীয় ম্যাচে কসমোপলিটন-কে ৬২ রানে পরাজিত করেছিল। সোমবারে চতুর্থ ম্যাচে সংহতি কে হারালো ছয় উইকেটে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে সংহতি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্কপ্রভ সিনহার ১৩৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অর্কপ্রভ ১৪৭ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩৬ রান পায়। এছাড়া, নিরুপম সেন চৌধুরীর ৫০ রান এবং অমিত আলীর ৩৩ রান উল্লেখ করার মতো। ইউনাইটেড ফ্রেন্ডসের প্রিয়াংশু গৌতম ও রজত দে দুটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডসের ওপেনার বিশাল ঘোষ ৪৬ রান এবং সোহেল দেববর্মা ৪৯ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে দিলেও পঞ্চম উইকেটের জুটিতে অধিনায়ক রজত দে ও দীপক ক্ষৈত্রীর অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। রজত ৫২ রানে অপরাজিত থাকে। দীপক ৪৮ বল খেলে সাতটি বাউন্ডারি ও সাতটি  ওভার বাউন্ডারি মেরে অপরাজিত ভূমিকায় ৮৫ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৪৩.৪ ওভার খেলে ইউনাইটেড ফ্রেন্ডস জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে। সংহতির রানা দত্ত দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top