News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের লক্ষ্যে যুবসমাজ
Image

আমবাসায় ক্রিকেট : জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের লক্ষ্যে যুবসমাজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় পেয়েছে যুবসমাজ ক্লাব। প্রথম হারা ম্যাচটিকে বাদ দিলে টানা তিন ম্যাচে জয় যুবসমাজের। এবং জয়ের এই হ্যাটট্রিকে যুবসমাজ আপাতত শীর্ষস্থানে অবস্থান করে ফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে। অপর দুই দাবিদার বি.কে নগর স্পোর্টস ও ঐকতান ক্লাবও এগিয়ে রয়েছে ফাইনালের লক্ষ্যে। আজ দশমীঘাট গ্রাউন্ডে যুব সমাজ ক্লাব নিজেদের শেষ লীগ ম্যাচে ১৪ রানে সংহতি সামাজিক সংস্থা কে পরাজিত করেছে। ম্যাচ শুরুতে যুব সমাজ ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। তবে ৩০.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে সংহতি সামাজিক সংস্থা ৩৪.৪ ওভার খেলে ১২৩ রানে ইনিংস শেষ করে নেয়। বিজয়ী দলের পক্ষে নিশান সেনের ৫৪ রান এবং অমিত ত্রিপুরার ৩২ রান যেমন উল্লেখযোগ্য তেমনি বোলিংয়ে প্রিয়তোষ বিশ্বাস ও দেবাংশু দেবের তিনটি করে উইকেট দখল উল্লেখ করার মতো। অপরদিকে সংহতি সামাজিক সংস্থার আকাশ দাস ৩২ রানে পাঁচটি উইকেটের পর দলের পক্ষে সর্বাধিক ২৪ রান সংগ্রহ করলেও কার্যত দলকে জয় এনে দিতে পারেনি। বিজয়ী দলের দেবাংশু পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top