News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে স্কুল ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে মনু ও ইস্ট মনুঘাট জয়ী
Image

সাব্রুমে স্কুল ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে মনু ও ইস্ট মনুঘাট জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। সাব্রুমে আয়োজিত স্কুল ক্রিকেটে আজ দুটি নিয়ম রক্ষার ম্যাচ হয়েছে। একটিতে মনু দ্বাদশ শ্রেণী স্কুল ১৬২ রানের ব্যবধানে ব্রজেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী স্কুলকে পরাজিত করেছে। মনু স্কুলের পক্ষে এটি তৃতীয় জয় হলেও পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানের সুবাদে এবারের মতো আর ফাইনালে খেলা হলো না। অপর ম্যাচে ইস্ট মনুঘাট স্কুল, জলেফা স্কুলের বিরুদ্ধে জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনু দ্বাদশ শ্রেণী স্কুল ১৬২ রানের ব্যবধানে বজেন্দ্রনগর স্কুলকেই পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে মনু স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩০.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে।  জবাবে ব্রজেন্দ্রনগর স্কুল ২৮.৩ ওভার খেলে ১৩৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের পক্ষে নিলয় দে দুর্দান্ত শতরানের পাশাপাশি তিন উইকেট পেয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত লীগের অপর ম্যাচে ইস্ট মনুঘাট প্রথমে ব্যাটিংয়ের সুবিধা নিয়ে ২৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে জলেফা স্কুল দলের ইনিংস শেষ হয় ১৩৩ রানে। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে বিজয়ী দলের প্রসেনজিৎ দেবনাথ  প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top