News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একজিট পোলে বিশ্বাস না করার আবেদন : সুদীপ রায় বর্মন
Image

একজিট পোলে বিশ্বাস না করার আবেদন : সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি(হি.স.): আপামর জনগণকে বিভ্রাত করার লক্ষে কোটি কোটি টাকার বিনিময়ে শাসক দল নাটক মঞ্চ একজিট পোল প্রকাশ করতে চলছে। সাধারণ মানুষ বিরোধী দলের এই একজিট পোলে বিশ্বাস করবেন না। আজ প্রদেশ কংগ্রেস ভবনে আপামর জনগণকে আবেদন করেছেন কংগ্রেসের বিধায়ক তথা প্রার্থী সুদীপ রায় বর্মন। বিজেপির একজিট পোলে কোনও হাত থাকে না, ২ মার্চ ভোটের ফলাফল থেকেই সব স্পষ্ট হয়ে যাবে বলে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

এদিন তিনি নির্দ্বিধায় বলেন, ত্রিপুরার জনগণ ভোট প্রদান করেছে সরকার পরিবর্তনের লক্ষেই। কারণ, এবারের নির্বাচনে মানুষের বিপুল পরিমানে ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা থেকেই সব স্পষ্ট হয়ে গেছে।

তাঁর দাবি, মানুষ গণতান্ত্রিক অধিকারকে পুর্নরুদ্ধারে এবং সাংবিধানিককে অচল হওয়ার হাত থেকে রক্ষা করার লক্ষেই ভোট প্রদান করেছেন। সাথে তিনি রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহন করেছে তার জন্য কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরায় সিপিএম এবং কংগ্রেসের জোট সরকার প্রতিষ্ঠিত হবেই।
তার দাবি, আপামর জনগণকে বিভ্রাত করার লক্ষে কোটি কোটি টাকার বিনিময়ে শাসক দল আজ নাটক মঞ্চএকজিট পোল প্রকাশ করতে চলছে। তিনি সাধারণ মানুষ কাছে আবেদন করেন বিরোধী দলের এই একজিট পোলে বিশ্বাস করবেন না।

অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন বিজেপির একজিট পোলে কোনো হাত থাকে না, ২ মার্চ ভোটেরফলাফল থেকেই স্পষ্ট হয়ে যাবে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top