News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দক্ষিণ করিমগঞ্জের দাড়ারপার আদি কালীবাড়ির নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন ও বিগ্রহ প্রতিষ্ঠা ৩ মার্চ
Image

দক্ষিণ করিমগঞ্জের দাড়ারপার আদি কালীবাড়ির নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন ও বিগ্রহ প্রতিষ্ঠা ৩ মার্চ

করিমগঞ্জ (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের দক্ষিণ করিমগঞ্জের ঐতিহাসিক দাড়ারপার আদি কালীবাড়ির নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন ও শিলাবিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষ্যে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ৩ মার্চ শুক্রবার সকাল ১০টায় মন্দিরের দ্বারোদঘাটন করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজ।

এ উপলক্ষ্যে ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় এক বিশাল শোভা যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এক বর্ণাঢ্য অনুষ্ঠান সহ রাতে শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। ৪ মার্চ শনিবার হরিনাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। ৫ মার্চ রবিবার নগর পরিক্রমা, মোহান্ত বিদায় ও মহাপ্রসাদ বিতরণ এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের অংশগ্রহণ করে সাহায্য-সহযোগিতা ও প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্দির পরিচালন কমিটির সভাপতি স্বপন ভৌমিক।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top