News Flash

Image

কমলাসাগরে ফের সীমান্ত হাট চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ করোনা মহামারীর সময়কালে সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় পর এখনো  পর্যন্ত পুনরায় সীমান্ত হাট না খোলায় অস্বস্তিতে ব্যবসায়ীরা৷ বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছিল সীমান্ত হাট৷ আর এই সীমান্ত হাট গড়ে ওঠার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যবসার মাধ্যমে দুই দেশের মানুষের সাথে ভাতৃত্বের সম্পর্ক আরো চাঙ্গা হয়ে উঠেছিল৷ ঠিক একইভাবে  বিশালগড় মহকুমার অন্তর্গত কমলাসাগর মায়ের মন্দিরের পার্শবর্তী ভারত বাংলা সীমান্তে দুই দেশের যৌথ প্রচেষ্টায় সীমান্ত হাট গড়ে উঠেছিল৷ সপ্তাহে একদিন করে দুই দেশের ব্যবসায়ীরা এই হাটে তাদের পন্য সামগ্রী নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বসতো৷এই সীমান্ত হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যেমন কেনাকাটা করতে আসতো ,ঠিক একই ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এই সীমান্ত হাটে আসতো৷ উভয় দেশের মধ্যেই বিভিন্ন সামগ্রী বেশ ভালো পরিমাণে বেচাকেনা হতো৷ সারা বিশ্ব জুড়ে শুরু হয় করোণা মহামারীর আতঙ্ক৷এই করোণা  মহামারীর সময়  কমলা সাগরের এই সীমান্ত হাট বন্ধ হয়ে যায়৷ তারপর থেকেই কমলা সাগরের এই সীমান্ত হাট একেবারে জনশূন্য হয়ে পড়ে, শুনশান হয়ে যায় এই সীমান্ত হাট৷ কিন্তু আজও কমলা সাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করা হয়নি৷ তাই এই সীমান্ত হাট নিয়ে কমলা সাগরের  ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই এই সীমান্ত হাট বন্ধ হয়ে রয়েছে৷ যখন এই সীমান্ত হাট চালু ছিল তখন দুই দেশের মধ্যে বিভিন্ন জিনিস বেচাকেনা সহ দুই দেশের মানুষের  মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে উঠেছিল৷ তাছাড়াও সীমান্ত হাট চালু থাকার সময় হাটের বাইরের দোকানগুলিতেও খুব ভালো ব্যবসা হতো৷ কেননা রাজ্যের মানুষ এই সীমান্ত হাটে এসে কমলা সাগর মায়ের মন্দিও দর্শন করত এবং মায়ের মন্দিরের পাশের ব্যবসায়ীরাও খুব ভালো ব্যবসা করতে পারত৷ বর্তমানে এই সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় কমলা সাগরের স্থায়ী ব্যবসায়ীদের বাজার মন্দা বলে জানিয়েছেন৷ ব্যবসায়ীরা আরও জানিয়েছেন ,কমলা সাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করার জন্য বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে৷ তাই সরকারের কাছে ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন সরকার যেন অবিলম্বে  এই কমলাসাগর সীমান্ত হাট চালু করার ব্যবস্থা করে৷

Releated Posts

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top