News Flash

Image

গণনার পর শান্তি রাখতে শপথ বাক্য পাঠ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে অশান্তি নয় শান্তি চাই – এই স্লোগানকে সামনে রেখে শান্তির বার্তা দেওয়ার জন্য রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে সকল সদস্যরা মিলে  শপথ বাক্য পাঠ করেন৷  উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস, সংস্থার সভাপতি বিপুল কান্তি ভৌমিক সহ সামাজিক সংস্থার সদস্যরা৷ সদর এস ডি পি ও জানান পুলিশ সমাজের সঙ্গে মিলে কাজ করে৷ এই ক্ষেত্রে ক্লাব, সামাজিক সংস্থা গুলির নিজের নিজের ভূমিকা রয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে৷ শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ কিন্তু এরপরেও মানুষের মধ্যে ভয় রয়েছে গননার পর পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে৷ এই ক্ষেত্রে সকলের উদ্দেশ্যে বার্তা দিতে হবে রাজ্যবাসী অশান্তি নয়, শান্তি চায়৷ যারাই অশান্তি করতে চাইছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন ব্যবস্থা নেবে৷ কিন্তু সাধারণ মানুষকেও অশান্তি প্রতিহত করতে ভূমিকা নেওয়ার আহ্বান জানান সদর এস ডি পি ও-৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top