News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল রামনগরের গ্রামবাসী, ক্ষোভে ফুঁসছে এলাকা
Image

পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল রামনগরের গ্রামবাসী, ক্ষোভে ফুঁসছে এলাকা

আগরতলা, ১৮ মার্চ: চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের রাম পদ পাড়ায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি অত্যন্ত উঁচু টিলা ভূমিতে অবস্থিত হওয়ায় বরাবরই পানীয় জলের সমস্যা প্রকট। প্রায় এক বছর আগে এলাকায় একটি পানীয় জলের মেশিন বসানো হলেও আজ পর্যন্ত তা চালু করা হয়নি। এমনকি ওই মেশিনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ।

গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ সংযোগের দাবিতে রামনগর ভিলেজ কমিটির কাছে আবেদন জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি বিশ্রামগঞ্জের ডি ডব্লিউ এস দপ্তরের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ উঠেছে।

বর্তমানে শুষ্ক মরসুম চলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পানীয় জলের অভাবে গ্রামবাসীদের কয়েক কিলোমিটার দূরে হেঁটে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। অনেকেই পুকুরের জল ব্যবহার করে তেষ্টা মেটাতে বাধ্য হচ্ছেন, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্য, “অনেক ধৈর্য ধরেছি, আর নয়। দ্রুত পানীয় জলের ব্যবস্থা না হলে যেকোনো সময় রামনগর-বিশ্রামগঞ্জ সড়ক অবরোধ করা হবে। আমাদের জল চাই, জল দিতে হবে।”

গ্রামবাসীরা আরও জানান, বর্তমানে চৈত্র মাস চলায় বাড়ির বিভিন্ন কাজকর্মে জলের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে সংক্রান্তি উপলক্ষে বাড়িতে বাড়িতে নানা কাজের জন্য জল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় জল সংকট তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

অভিযোগ উঠেছে, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেও। এলাকাবাসীর দাবি, চড়িলাম ব্লক অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান জাকুলু দেববর্মা এলাকারই বাসিন্দা হলেও সমস্যার সমাধানে কোনও উদ্যোগ নিচ্ছেন না।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top