News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাতা ও ঘর থেকে বঞ্চিত সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সরকারি সাহায্যের আর্জি
Image

ভাতা ও ঘর থেকে বঞ্চিত সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, সরকারি সাহায্যের আর্জি

আগরতলা, ১৮ মার্চ: দীর্ঘ ১০ বছর পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেও আজ ভাতা ও বাসস্থানের সুবিধা থেকে বঞ্চিত চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের বাসিন্দা বুদ্ধ লক্ষ্মী দেববর্মা। বর্তমানে ৭২ বছর বয়সে জীবিকা নির্বাহের জন্য এখনও পরিশ্রম করতে হচ্ছে তাকে।

জানা যায়, বামফ্রন্ট সরকারের আমলে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে টানা দশ বছর পঞ্চায়েত সদস্য হিসেবে এলাকায় কাজ করেন। তবে সেই সময় ক্ষমতায় থেকেও নিজের জন্য কোনও সরকারি সুবিধা গ্রহণ করেননি বলে দাবি তার।

বর্তমানে তার কাছে বিপিএল কার্ড থাকলেও এখনও পর্যন্ত জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিংবা কোনও সরকারি ভাতা। তার বসতঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। সামান্য বৃষ্টি হলেই ঘরের ছাদ দিয়ে জল পড়ে, ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাকে।

বুধবার দুপুরে নিজের বাড়িতে বসেই রাজ্য সরকারের কাছে সহায়তার আবেদন জানান বুদ্ধ লক্ষ্মী দেববর্মা। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় মানুষের সেবায় কাটালেও আজ তিনি নিজেই অসহায় অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, একসময় সিপিআইএমের পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই প্রবীণ নেত্রীর বর্তমান অবস্থা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার মতো একজন প্রবীণ ব্যক্তির প্রতি সরকারি সহানুভূতি ও দ্রুত সহায়তার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top