News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগান কম বাড়ছে চাহিদা, ডাবের দাম ঊর্ধমুখী
Image

যোগান কম বাড়ছে চাহিদা, ডাবের দাম ঊর্ধমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ বাজারে সবকিছুর দামই উর্ধমুখী৷ পিছিয়ে নেই কচি ডাবের দামও৷ গরম বাড়ছে, গলা ভেজাতে  ডাবের  জলই যে বর্তমানে অন্যতম ভরসা তা আর বলার অপেক্ষা রাখে না৷ গ্রীষ্মের উষ্ণ দুপুরে কাঠ ফাটা রোদে কচি ভাবের ঠান্ডা মিষ্টি পানীয় জল  অনেক মানুষেরই তেষ্টা মেটানোর অন্যতম ভরসা৷ কিন্তু অন্যান্য বছর থেকে এবছর তেমন ভালো ফলন না হওয়াতে চাহিদার তুলনায় বাজারে ডাবের জোগান অনেকাংশেই কম৷ কিন্তু গ্রীষ্মের উষ্ণ দুপুরে বাজারে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে৷তেলিয়ামুড়া ফল বাজারের সম্মুখে বসা রাজু দাস নামের এক ডাব বিক্রেতা কথা প্রসঙ্গে  বলেন,, দীর্ঘ  প্রায় ১০-১২ বছর ধরে তিনি ডাব বিক্রি করে আসছেন৷ তাছাড়া তিনি বলেন,, ডাবের ফলন অনান্য বছর থেকে এবছর অনেক কম৷ফলে চড়া দামে ডাব ক্রয় করে ক্রেতাদের কাছে বিক্রি করতে হয়৷ তবে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে৷ প্রতি ডাব ৩০ থেকে ৪০ টাকা আবার কখনো কখনো ৫০ টাকাও বিক্রি করতে হয়৷ডাবের দামের  ছেঁকায় হাত পুড়ছে ক্রেতা সাধারণের৷

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top