ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। বল হাতে বিধ্বংসী অতনু দত্ত। অতনু-র দুরন্ত বোলিংয়ে সহজ জয় পেলো মনু স্কুল। ৫ উইকেটে পরাজিত করলো নং ২ জলেফা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। শনিবার সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনু স্কুল টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অতনু-র বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় নং ২ জলেফা স্কুলের ইনিংস। দল মাত্র ১২.৫ ওভার ব্যাট করে ৫৯ রান করতে সক্ষম হয়। দল অতিরিক্ত খাতে যদি ২৯ রান না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৩০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে একমাত্র দলনায়ক অতনু দে দুই অঙ্কের রানে পা রাখে। অতনু ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। মনু স্কুলের পক্ষে অতনু দত্ত (৫/২৩), সুরজিৎ দেবনাথ (৩/১১) এবং প্রসেনজিৎ দে (২/১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনু স্কুল ১০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমল ত্রিপুরা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ (অপ:), চয়ন দত্ত ১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং নিলয় দে ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। নং ২ জলেফা স্কুলের পক্ষে জয়দেব মালাকার (২/৪) এবং বিজয় নাথ (২/১৩) সফল বোলার।

সাব্রুমে স্কুল ক্রিকেট : অতনুর দুর্দান্ত বোলিংয়ে মনু দ্বাদশের টানা জয়
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















