ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। দুরন্ত বোলিং আকাশদ্বীপ দাসের। পাশাপাশি বল হাতে দুরন্ত শুভ চন্দ্র দে। ওই দুই বোলারের দুরন্ত বোলিংয়ে সহজ জয় পেলো বীরবিক্রম ক্লাব। ৭ উইকেটে পরাজিত করলো শান্তিনগর প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে শান্তিনগর প্লে সেন্টার মাত্র ৪৫ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে কিষান দেবনাথ, পিন্টু শীল এবং বিশ্বজিৎ দেবনাথ। বীরবিক্রম ক্লাবের পক্ষে আকাশদ্বীপ দাস (৫/৮) এবং শুভচন্দ্র দে (৩/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বীরবিক্রম ক্লাব। দলের পক্ষে আকাশদ্বীপ দাস ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দেবার্পন দাস ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। শান্তিনগর প্লে সেন্টারের পক্ষে রূপঙ্কর দেবনাথ (২/১০) সফল বোলার।

সোনামুড়ায় ক্রিকেট : আকাশদ্বীপের বোলিংয়ে জয়ী বীরবিক্রম ক্লাব
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















