News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : সুপার লিগে বাইখোড়াকে হারালো কসমোলিটন
Image

শান্তিরবাজারে ক্রিকেট : সুপার লিগে বাইখোড়াকে হারালো কসমোলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। সুপার লিগে জয় পেলো কসমোপলিটন ক্লাব। জয় চক্রবর্তী, সৌরভ দেবনাথ এবং সৌরভ বাসু-‌র দুরন্ত বোলিংয়ে। ৫ উইকেটে পরাজিত করলো বাইখোড়া স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের সুপার লিগে।জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বাইখোড়া স্কুল মাত্র ৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে উইকেট রক্ষক ব্যাটসম্যান শাহীদ শীল ৫৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩, দীপায়ন রায় ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং আরিয়ন বৈদ্য ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। কসমোপলিটন ক্লাবের পক্ষে জয় চক্রবর্তী (‌৪/‌২০)‌, সৌরভ দেবনাথ (‌‌৩/‌১) ‌এবং সৌরভ বাসু (‌২/‌১৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১৭.‌৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নিহার রিয়াং ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ (‌অপ:‌) রান করে। এছাড়া অমন দেবনাথ ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। বাইখোড়া স্কুলের পক্ষে দেবব্রত মজুমদার (‌২/‌৮) এবং শুভম পাটারি (‌২/‌২৮)‌‌‌‌ সফল বোলার।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top