News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠন সামলানোর দায়িত্বে থাকবেন ত্রিপুরার নেতৃত্বও
Image

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠন সামলানোর দায়িত্বে থাকবেন ত্রিপুরার নেতৃত্বও

চড়িলাম, ৩০ জানুয়ারি : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সাংগঠনিক দায়িত্ব সামলাবেন ত্রিপুরা থেকে প্রায় ২০ জন নেতৃত্ব। আজ কলকাতায় বিশেষ সাংগঠনিক বৈঠকে তাঁদের সকলকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিনের ওই বৈঠকে ত্রিপুরা থেকে মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী কিশোর বর্মণ, বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক শম্ভু লাল চাকমা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ প্রায় কুড়ি জন নেতৃত্ব অংশ নিয়েছেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিজেপির জন্য এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কারণ, বিহারের মসনদে বসার পর বিজেপির জন্য পশ্চিমবঙ্গ মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। নির্বাচন প্রভারী কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব এবং সহ প্রভারী সাংসদ বিপ্লব কুমার দেব তাই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন। প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা ইতিমধ্যেই বঙ্গ সফর শুরু করে দিয়েছেন। সম্প্রতি বিজেপির তদানীন্তন রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা পশ্চিমবঙ্গ সফরে গিয়ে বিভিন্ন রাজ্যের নেতৃত্বদের বাংলা দখলে আদা জল খেয়ে নেমে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন।

স্বাভাবিকভাবেই, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা থেকেও নেতৃত্বরা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সংগঠন সামলাতে ঘাঁটি গেড়ে বসবেন। সূত্রের খবর, প্রতিমা ভৌমিক, অভিষেক দেব রায়, নবাদল বনিক, সুশান্ত দেব এবং ভগবান দাস-কে ৭টি করে বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। বাকিদের প্রত্যেককে একটি করে বিধানসভা এলাকার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top