News Flash

  • Home
  • বিদেশ
  • বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু ৫০-হাজারের অধিক, শুধুমাত্র তুরস্কেই নিহত ৪৪-হাজারের বেশি
Image

বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু ৫০-হাজারের অধিক, শুধুমাত্র তুরস্কেই নিহত ৪৪-হাজারের বেশি

আঙ্কারা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আশঙ্কাই সত্যি হল, তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জু়ড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের অভিঘাতে ভেঙে পড়ে দু’দেশের অসংখ্য ঘরবাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়েন বহু মানুষ। তার পর থেকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেই সংখ্যা বর্তমানে ৫০ হাজারের গণ্ডি টপকেছে।

এর মধ্যে শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ৪৪ হাজারের বেশি। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পের কবলে সে দেশে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। তুরস্কের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার ১৯ দিন পেরিয়েছে। প্রবল শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাতের মধ্যে উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। তবুও তাঁরা হাল ছাড়তে রাজি নন বলেই জানিয়েছেন।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top