নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ শুরু হল সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ শুক্রবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ শুক্রবার থেকে শুরু হয়েছে সি বি এস সি বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শুক্রবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে সুশৃংখল ভাবে পরীক্ষা দিতে যায়৷ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অভিভাবকদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সিবিএসসি বোর্ডের পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন৷ পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ পরীক্ষার্থীরা যাতে সুশৃংখলভাবে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য শুক্রবার সকাল থেকেই রাজধানী আগরতলা শহরে ট্রাফিক পুলিশের তৎপরতাও ছিল লক্ষণীয়৷

সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু
Tags:
Releated Posts
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…


















