News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু
Image

সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷  শুরু হল সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ শুক্রবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ শুক্রবার থেকে শুরু হয়েছে সি বি এস সি বোর্ড পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শুক্রবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা৷ সকাল থেকেই পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে সুশৃংখল ভাবে পরীক্ষা দিতে যায়৷ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অভিভাবকদের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সিবিএসসি বোর্ডের পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন৷ পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷ পরীক্ষার্থীরা যাতে সুশৃংখলভাবে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য শুক্রবার সকাল থেকেই রাজধানী আগরতলা শহরে ট্রাফিক পুলিশের তৎপরতাও ছিল লক্ষণীয়৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top