নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়া বনদপ্তরের হাতি ক্যাম্প থেকে একটি হাতি শিকল ছিড়ে পালিয়ে যাওয়ার পক্ষ কাল পরও হাতিটিকে পুনরায় আটক করা সম্ভব হয়নি৷ ক্যাম্পে পর্যাপ্ত খাদ্যের অভাবেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে! বনদপ্তরের চরম খামখেলিপনার কারণে শিকল ছিড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল এক পুরুষ হাতি৷ এই বিষয়কে কেন্দ্র করে জনমনে বনদপ্তর এর ভূমিকা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ নিখোঁজ হাতির খোঁজে চলছে তল্লাশি৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অধীন রাজ্য বনদপ্তরের আওতাধীন মুঙ্গিয়াকমী হাতি ক্যাম্পে৷ রাজ্য বনদপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতিক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে একটি পুরুষ হাতি মাউথের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিড়ে হাতিটি পালিয়ে ১৮ মুড়া পাহাড়ের জঙ্গলে চলে যায়৷ দীর্ঘ ১৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির এখনো কোনো খোঁজ মেলেনি৷ এই ঘটনার খবর চাউড় হতেই শুক্রবার দিন হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিক সহ বনদপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষ৷ এদিকে, বনদপ্তরের বিশাল বাহিনী নিয়ে ১৮ মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হাতিটির তল্লাশি অভিযান চলছে জোর কদমে৷ইতিপূর্বেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের যোগান না দেওয়ার অভিযোগ ছিল৷ সেই সঙ্গে এই ক্যাম্পে চরম অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে একাধিকবার৷ ধারণা করা হচ্ছে পর্যাপ্ত খাবারের অভাবেই হাতিটিটি শিকল ছিড়ে ক্যাম্প থেকে পালিয়ে গেছে৷

তেলিয়ামুড়ায় ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া হাতি আটকে ব্যর্থ বনদপ্তর
Tags:
Releated Posts
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…


















