News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া হাতি আটকে ব্যর্থ বনদপ্তর
Image

তেলিয়ামুড়ায় ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া হাতি আটকে ব্যর্থ বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷   তেলিয়ামুড়া বনদপ্তরের হাতি ক্যাম্প থেকে একটি হাতি শিকল ছিড়ে পালিয়ে যাওয়ার পক্ষ কাল পরও হাতিটিকে পুনরায় আটক করা সম্ভব হয়নি৷ ক্যাম্পে পর্যাপ্ত খাদ্যের অভাবেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে!  বনদপ্তরের চরম খামখেলিপনার কারণে   শিকল ছিড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল  এক পুরুষ হাতি৷  এই বিষয়কে কেন্দ্র করে জনমনে বনদপ্তর এর ভূমিকা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ নিখোঁজ হাতির খোঁজে চলছে  তল্লাশি৷ ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অধীন  রাজ্য বনদপ্তরের আওতাধীন মুঙ্গিয়াকমী হাতি ক্যাম্পে৷  রাজ্য বনদপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতিক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে একটি পুরুষ হাতি মাউথের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিড়ে হাতিটি পালিয়ে ১৮ মুড়া পাহাড়ের  জঙ্গলে চলে যায়৷ দীর্ঘ ১৫ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির এখনো কোনো খোঁজ মেলেনি৷ এই ঘটনার খবর চাউড় হতেই   শুক্রবার দিন হাতি ক্যাম্পে ছুটে আসেন খোয়াই জেলা বন আধিকারিক সহ বনদপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষ৷ এদিকে, বনদপ্তরের বিশাল বাহিনী নিয়ে ১৮ মুড়া পাহাড়ের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হাতিটির তল্লাশি অভিযান চলছে জোর কদমে৷ইতিপূর্বেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের যোগান না দেওয়ার অভিযোগ ছিল৷ সেই সঙ্গে এই  ক্যাম্পে চরম অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে একাধিকবার৷ ধারণা করা হচ্ছে পর্যাপ্ত খাবারের অভাবেই হাতিটিটি শিকল ছিড়ে ক্যাম্প থেকে পালিয়ে গেছে৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top