News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালী মূর্তি ভাঙার প্রতিবাদে উদয়পুর শালগড়া সড়ক অবরোধ
Image

কালী মূর্তি ভাঙার প্রতিবাদে উদয়পুর শালগড়া সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷  উত্তর শালগড়া চৌমুহনী বাজার এলাকায় কালী মূর্তির হাত ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে শুক্রবার উদয়পুর শালগড়া সড়ক অবরোধ করা হয়৷
 উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন উত্তর শালগড়া চৌমুনী বাজার এলাকায় গত মঙ্গলবার কালি মূর্তি দুটি হাত ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নতুন কালীমূর্তি প্রদান সহ মন্দিরের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে উদয়পুর- শালগড়া সড়ক অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার লোকজন এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা৷ শুক্রবার সকাল ৯ টা থেকে চলে এই অবরোধ৷’জানা যায় গত চার দিন আগে  রাতের আঁধারে  শালগড়া চৌমুনী বাজার এলাকায় কালী মায়ের মূর্তির  হাত ভেঙ্গে দেয় কে বা কারা৷  এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাধা কিশোর পুর থানায় মামলা দায়ের করা হলেও  পুলিশ এখন পর্যন্ত   অভিযুক্তদের  গ্রেফতার করতে পারেনি৷ তাই শুক্রবার সকালবেলা  পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের  কর্মী-সমর্থকরা এলাকার প্রত্যেকটি  রাস্তা অবরোধ   করে বসে৷ রাস্তা অবরোধের  দীর্ঘ দুই ঘণ্টা পর রাধা কিশোরপুর থানার এএসআই  সঞ্জীত দাসের নেতৃত্বে  বিশাল পুলিশ বাহিনী৷ পুলিশকে  ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছে  রাষ্ট্রীয় সংসেবক কর্মী সম্মর্থকরা৷ ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ  যদি দোষীদের  চিহ্ণিত করে  গ্রেপ্তার না করে তাহলে   তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারি দিয়েছে৷ পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top