News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে সুপার লীগ ক্রিকেটে জয়ী জোলাইবাড়ি
Image

শান্তিরবাজারে সুপার লীগ ক্রিকেটে জয়ী জোলাইবাড়ি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো জোলাইবাড়ি স্কুল। সুপার লিগের প্রথম ম্যাচে। ৯ উইকেটে পরাজিত করলো উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের সুপার লিগে।জোলাবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অয়ুষ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে জোলাইবাড়ি স্কুল সহজ জয় পায়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আয়ুষের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল। দলের পক্ষে মনোজিৎ দেববর্মা ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রবি কুমার নোয়াতিয়া ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে আয়ুষ দেবনাথ (‌৫/‌১৭) এবং হৃতম সরকার (‌২/‌৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪.‌২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে হৃতম সরকার ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌৩৯ রানে এবং ধোনী রিয়াং ৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে দলনায়ক শায়ন নম:‌ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। ‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top