ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি।। সহজ জয় পেলো জোলাইবাড়ি স্কুল। সুপার লিগের প্রথম ম্যাচে। ৯ উইকেটে পরাজিত করলো উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের সুপার লিগে।জোলাবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে অয়ুষ দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে জোলাইবাড়ি স্কুল সহজ জয় পায়। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আয়ুষের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল। দলের পক্ষে মনোজিৎ দেববর্মা ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রবি কুমার নোয়াতিয়া ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে আয়ুষ দেবনাথ (৫/১৭) এবং হৃতম সরকার (২/৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে হৃতম সরকার ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে এবং ধোনী রিয়াং ৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে দলনায়ক শায়ন নম: ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে।

শান্তিরবাজারে সুপার লীগ ক্রিকেটে জয়ী জোলাইবাড়ি
Tags:
Releated Posts
খেলাধুলায় মেয়েরা কোনো অংশে কম নয়, বললেন শুটার এশা সিং; ক্রীড়ায় নারীর অংশগ্রহণে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা
হায়দরাবাদ, ৪ জুন (আইএএনএস): ভারতে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিস্তল…
বিসিবি নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধিদল
ঢাকা, ৪ জুন (আইএএনএস): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করতে দুই…
চোটে থামল রোলাঁ গারোঁ অভিযান, অবসরের ভাবনা উড়িয়ে দিলেন মাত্তেও বেরেত্তিনি
প্যারিস, ৪ জুন (আইএএনএস): নিতম্বের (হিপ) চোটের কারণে মাঝপথে থেমে গেল ইতালির টেনিস তারকা মাত্তেও বেরেত্তিনি-র রোলাঁ গারোঁ…
‘যোগাসনকে খেলাধুলা হিসেবেই দেখতে হবে’: প্রধানমন্ত্রী মোদির বার্তা তুলে ধরলেন যোগাসন ভারতের সভাপতি উদিত শেঠ
নয়াদিল্লি, ৩ জুন (আইএএনএস): যোগাসনকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে ভারত। এই প্রচেষ্টার…


















