News Flash

  • Home
  • দিনের খবর
  • বহু-পার্শ্বিক প্ল্যাটফর্মে ভারত অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে : জে পি নাড্ডা
Image

বহু-পার্শ্বিক প্ল্যাটফর্মে ভারত অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বহু-পার্শ্বিক প্ল্যাটফর্মে ভারত অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে। এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার দিল্লিতে ‘Modi: Shaping A Global Order in Flux’-শীর্ষক বইপ্রকাশ অনুষ্ঠানে জে পি নাড্ডা বলেছেন, ”বহু-পার্শ্বিক প্ল্যাটফর্মে ভারত অপরিহার্য অংশীদার হয়ে উঠেছে। বিশ্ব যে সঙ্কটের মুখোমুখি হচ্ছে ভবিষ্যতে সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে ভারত।

জে পি নাড্ডা আরও বলেছেন, ভারত যে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব তা প্রশংসা করেছে। ডিজিটাল পেমেন্টে দেশ এগিয়ে গিয়েছে। প্রতিটি দেশেই ইউপিআই গ্রহণ করা হচ্ছে। বিশ্বের ডিজিটাল লেনদেনের ৪০ শতাংশ ভারতে হয়। নাড্ডা আরও বলেছেন, আমরা কোউইন-এর সাহায্যে কোভিড-এর ট্র্যাকিংয়ে নেতৃত্ব দিয়েছি। বিশ্ব এই প্রযুক্তি চাইছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুজরাটের জামনগরে চিরাচরিত মেডিসিনের জন্য প্রথম গ্লোবাল সেন্টার চালু করেছে। ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top