News Flash

  • Home
  • বিদেশ
  • মেক্সিকোতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন
Image

মেক্সিকোতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন

মেক্সিকো সিটি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): মেক্সিকোতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর পিউবলাতে। ওই পরিযায়ী শ্রমিকেরা কলম্বিয়া, ভেনেজুয়েলা ও মধ্য আমেরিকা থেকে মেক্সিকো যাচ্ছিল। একটি বাসে মোট ৪৫ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।

আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি রয়েছে হাসপাতালে। হাল্কা চোট পেয়েছেন আরও আট শ্রমিক। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পিউবলা প্রদেশের এক পুলিস কর্তা জানিয়েছেন, ওই পরিযায়ী শ্রমিকের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময়ই পাল্টি খেয়ে যায়। যার ফলে ঘটেছে দুর্ঘটনাটি।

Releated Posts

ভারতীয় মশলায় শুল্ক ছাড় স্থায়ী করার দাবি মার্কিন মশলা শিল্পের

ওয়াশিংটন, ৭ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলার মধ্যে ভারতীয় মশলার ক্ষেত্রে…

ByByNews Desk Oct 7, 2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top