News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত কুমারঘাট, আক্রান্ত কংগ্রেস ভবন, রক্তাক্ত পুলিশ
Image

রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত কুমারঘাট, আক্রান্ত কংগ্রেস ভবন, রক্তাক্ত পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৮ফেব্রুয়ারী৷৷  নির্বাচনের ফল প্রকাশের আগেই ভোট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাসে শুক্রবার রাতে উত্তপ্ত হলো কুমারঘাট৷ আক্রান্ত কংগ্রেস ভবন,রক্তাক্ত পুলিশ৷ রাজনৈতিক হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে কুমারঘাট এর বিস্তীর্ণ অঞ্চল৷ ঘটনায় ভীতির পরিবেশ কুমারঘাট জুড়ে৷ জানা গেছে, শুক্রবার রাতে এলাকার সোনাইমুড়ি রাখালতলী বাজারে বিজেপি এবং বাম-কংগ্রেসের জনাকয়েক কর্মীদের মধ্যে বাঁধে বচসা৷ পরবর্তীতে তা রূপ নেয় হাতাহাতির৷ ঘটনস্থলে ধারালো অস্ত্রের আষ্ফালন চলে৷ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করলেও সেখানে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হয় কুমারঘাট থানার সাব ইন্সপেক্টর বিশ্বপতি চক্রবর্তীকে৷ আক্রান্ত উভয় দলের কয়েকজন কর্মী সমর্থকও৷ এই ঘটনার রেশ ধরে রাতেই কুমারঘাট শহরে বিক্ষোভ মিছিল বের করে বিজেপি৷ অভিযোগ মিছিল থেকে বিজেপি আশ্রিত দূর্বৃত্তরা হামলা এবং ব্যাপক ভাংচূর চালায় শহরের বুকে থাকা জনশূন্য কুমারঘাট কংগ্রেস ভবনে৷ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভবনের ভেতরের সমস্ত কিছু৷ পরে আরক্ষা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি৷ আক্রান্ত পুলিশ কর্মী হাসপাতালের বেডে শুয়েই বিবরণ দিয়েছেন তার উপর আক্রমনের৷ ঘটনার পর রাতেই এলাকায় ছুটে যান জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ পুলিশের পদস্থ আধিকারিকরা৷ এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী৷ এই ঘটনায় রাতেই জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় তুলে এনেছে পুলিশ৷ ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top