News Flash

Image

বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ ধৃত ১

শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ এক ভারতীয় পাচারকারীকে আটক করল বিএসএফ। বুধবার সকালে পতিরাম থানার অধীন ঠাকুরপুরার পার্শ্ববর্তী তাহেরচক এলাকায় বাইকে করে মালপত্র নিয়ে যাওয়ার সময় বিএসএফ এই পাচারকারীকে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম মাফুজ মণ্ডল। তার বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাটের মামুদপুর এলাকায়। ধৃতের বাইক থেকে ১৮০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বাইকটিকেও আটক করে বিএসএফ। পরে এদিন দুপুর নাগাদ ধৃত ব্যক্তি সহ বাজেয়াপ্ত কাফ সিরাপ ও বাইকটিকে পতিরাম থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

পতিরাম থানার অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজকুমার বসাক জানান, ধৃতকে আদালতে তোলা হয়েছে। এই সমস্ত নিষিদ্ধ কফ সিরাপ কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত করছে পতিরাম থানার পুলিশ।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top