News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জিটিএ প্রধান অনিত থাপার
Image

বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক জিটিএ প্রধান অনিত থাপার

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার বিধানসভায় রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) প্রধান অনিত থাপা। সূত্রের খবর, বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের পর জিটিএ প্রধানের সঙ্গে বৈঠকের জন্য সময় দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় একটি কক্ষে অনিত থাপার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। বৈঠকে ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। জিটিএ প্রধানের সঙ্গে এদিন বৈঠকে পাহাড়ের রাজনীতি, জিটিএ বোর্ডের পরিচালনা ও কাজ নিয়ে আলোচনা হয়।

এই বৈঠকের আগে জিটিএ-র প্রধান অনিত থাপা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক করেছিলেন।

প্রসঙ্গত জিটিএ- বোর্ডের আওতায় পাহাড়ে উন্নয়নমূলক কাজগুলি করতে চায় জিটিএ বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জিটিএ-এর আওতায় কার্যকর হয় তা নিয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছেন অনিত থাপা।

উল্লেখ্য চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ তারিখে পাহাড়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার সম্ভাবনা তাঁর। তার আগে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০১১ সালের ১৮ জুলাই। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চা এই চুক্তিতে সই করেছিল। সেই জিটিএ বোর্ডের প্রধান বর্তমানে অনিত থাপা।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top