News Flash

  • Home
  • দিনের খবর
  • দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ায় কামারদা এলাকায় জাতীয় সড়ক অবরোধ
Image

দীর্ঘদিন খাল সংস্কার না হওয়ায় কামারদা এলাকায় জাতীয় সড়ক অবরোধ

পূর্ব মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এলাকায় চাষবাসের অসুবিধা হয় দীর্ঘদিন ধরে, বারবার বিভিন্ন দপ্তরে জানিও কোন সুরাহা না হওয়ায় অবশেষে বুধবার সকালে নন্দকুমার থানার কামারদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনেরা পথ অবরোধে সামিল হয়।

এলাকাবাসীর অভিযোগ খালের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু গাছ সরকারি উদ্যোগে কাটা হলেও খাল সংস্কারের কোন উদ্যোগে নেয়নি সরকারি আধিকারিকরা ফলে চাষবাসে জলের সমস্যায় পড়েন এলাকার চাষিরা তার জেরেই আজকে এই পথ অবরোধ করে আশেপাশে কয়েকটি গ্রামের চাষিরা। বেশ কিছু সময়ে অবরোধের পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। অবশেষে ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার ওসি সহ পুলিশ বাহিনী। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়, নন্দকুমার থানার পুলিশ বেশ কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করে।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top