News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাব সীমান্তে ড্রোন লক্ষ্য করে গুলি বিএসএফ-এর, আছড়ে পড়ল পাকিস্তানে
Image

পঞ্জাব সীমান্তে ড্রোন লক্ষ্য করে গুলি বিএসএফ-এর, আছড়ে পড়ল পাকিস্তানে

অমৃতসর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের গতিবিধি থামছেই না। ফের একবার পঞ্জাব সীমান্তে ড্রোন উড়তে দেখলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা। ওই ড্রোনটিকে লক্ষ্য করে বিএসএফ জওয়ানরা গুলি চালালে, ড্রোনটি আছড়ে পড়ে পাকিস্তানে। পঞ্জাবের অমৃতসর সেক্টরে সীমান্ত চৌকি ‘বাবাপির’-এর কাছে মঙ্গলবার মধ্যরাতে ড্রোনটি উড়তে দেখা যায়, তখনই বিএসএফ জওয়ানরা গুলি চালান।

বুধবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাতে অমৃতসর জেলার বাবাপির সীমান্ত ফাঁড়িতে পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী একটি ড্রোন দেখতে পান বিএসএফ জওয়ানরা। বিএসএফ জওয়ানরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালান এবং ড্রোনটি পাকিস্তানি ভূখণ্ডে পড়ে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top