News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের গজারিয়ায় ত্রিশ কানি জমিতে গাঁজা বাগিচা ধবংস করল নিরাপত্তা কর্মীরা
Image

বিশালগড়ের গজারিয়ায় ত্রিশ কানি জমিতে গাঁজা বাগিচা ধবংস করল নিরাপত্তা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বিশালগড় থানার পুলিশ ও  নিরাপত্তা বাহিনীর জোয়ানরা  যৌথ অভিযান চালিয়ে গজারিয়ায় ৩২ টি প্লটে ৩০ কানি জায়গায় এক কোটি টাকার  অধিক পরিমাণ গাঁজা গাছ ধবংস করে৷ সোমবার সকাল ৮ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত  চলে এই অভিযান৷ গোপন খবরে ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ  ও নিরাপত্তা কর্মীরা সোমবার সকাল ৮থেকে দুপুর ১২ পর্যন্ত গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ টি প্লটে ৩০ কানি জায়গায় এক লক্ষ  ১৫ হাজার হাজার গাঁজা গাছ ধবংস করেন৷ যার বাজার মূল্য এক কোটি টাকা৷ এদিনের অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি বাদল সাহা ,থানার পুলিশ ,আসাম রাইফেলস,  টিএসআর সহ অন্যান্য বাহিনীর জোয়ানরা৷ জানা যায় ,গাঁজা কারবারিরা সরকারি  জমিকে ভর করে গাঁজা বাগান গড়ে তুলেছিল৷ আর কিছুদিনের মধ্যে এই গাঁজা বাগান গুলি কাটা শুরু করতে চলেছিল কারবারিরা৷ তার মধ্যেই পুলিশের কাছে গোপন খবর আসে গজারিয়ায় সরকারি জমিতে গড়ে ওঠেছে গাঁজা বাগান৷ পুলিশের এই অভিযানকে  রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে  তাকিয়ে দূর থেকে দেখতে থাকে গাঁজা কারবারীরা৷ রাজ্যের  প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার  সংকল্প ত্রিপুরাকে নেশা মুক্ত করা৷সেই সংকল্পকে পাথেয় করে রাজ্য পুলিশ প্রশাসন কঠোর ভাবে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কাজে লেগে পড়েছেন৷ তারই অঙ্গ হিসেবে বিশালগড় গজারিয়ায় অভিযান৷প্রথমে গাঁজা গাছগুলো কেটে সমস্ত গাছ গুলোকে একত্রিত করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে  ধবংস করে দেওয়া হয়৷ বিশালগড় থানার পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের এই অভিযানকে  সাদুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ৷ আগামী দিনে বিশালগড় থানার এই অভিযান জারি থাকবে বলে জানান  থানার ওসি বাদল সাহা৷

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top