News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাধারঘাট কেন্দ্রে ভোট প্রচার করছেন ফরোয়ার্ড ব্লকের প্রার্থী
Image

বাধারঘাট কেন্দ্রে ভোট প্রচার করছেন ফরোয়ার্ড ব্লকের প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ বুধবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার বাড়ি বাড়ি প্রচারে  শামিল হন৷ প্রচারে সামিল হয়ে ভোটারদের কাছ থেকে তিনি দারুন ছাড়া পাচ্ছেন বলে জানান৷
 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার গণদেবতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন৷ বুধবার গণতবাদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি৷ গণদেবতারা তাকে আশীর্বাদ ধন্য করবেন বলে আশ্বস্ত করে চলেছেন৷ এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার বলেন ভোটারদের ভোট দান নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে৷ ভোটারদের ভোটদান নিশ্চিত করা কমিশনের কাছে এখন আত্মমর্যাদার বিষয় হয়ে উঠেছে৷ আগামী ১৬ ই সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রদান করার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷ ত্রিপুরাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার লক্ষ্যেই গণতন্ত্র প্রিয় সকল অংশের জনগণকে বাম দল সহ সহযোগী দলগুলির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্যও তিনি আবেদন জানিয়েছেন৷
৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের বাড়ি বাড়ি ভোট প্রচার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷বুধবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর ওয়ার্ডের ময়লা খলা এবং বিটার বন এলাকায় ভোট প্রচারে যান ৬ আগরতলা  কেন্দ্রের বিজেপি প্রার্থী  পাপিয়া দত্ত৷ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রটি শাসক দল বিজেপির কাছে আত্মমর্যাদার লড়াই হিসেবে উপস্থিত হয়েছে৷ এই কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত৷ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজে দলীয় প্রার্থী পাঠিয়ে দত্তকে সঙ্গে নিয়ে ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের তের নম্বর ওয়ার্ডের ময়লাখলা এবং বিটার বন এলাকায় ভোট প্রচারে যান৷ ভোট প্রচারে গিয়ে তিনি ভোটারদের কাছে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পাপিয়া দত্তকে আশীর্বাদ করেছেন৷ দল এই কেন্দ্রে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তকে প্রার্থী করেছে৷ সকলের পরিচিত মুখ পাপিয়া দত্ত৷ গণদেবতা তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে মুখ্যমন্ত্রী আসা ব্যক্ত করেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top