News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অসুস্থ তিন ছাত্রী, হাসপাতালে ভর্তি
Image

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অসুস্থ তিন ছাত্রী, হাসপাতালে ভর্তি

আগরতলা, ২৬ জানুয়ারি: সিপাহীজলা জেলা ভিত্তিক ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকালে অসুস্থ হয়ে পড়ল তিন ছাত্রী। ঘটনা ঘটে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠান চলাকালীন।

অসুস্থ হওয়া তিন ছাত্রী হলেন — রেখা দেববর্মা, মাধুরী দেববর্মা এবং তৃষা সরকার। তারা মাথা ঘুরে মাঠের মধ্যে পড়লে তড়িঘড়ি করে তাদের বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসক ড. জয় দেববর্মা জানান, ছাত্রীদের শরীরে সুগারের মাত্রা কমে গিয়েছিল, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছিল। আমরা তাদেরকে ও আরএস খাওয়ানোর পর তাদের অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে।

চিকিৎসকরা জানান, ছাত্রীরা এখন পর্যবেক্ষণে আছেন এবং শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।

Releated Posts

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top