News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য প্যারেড
Image

উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মনগরে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মুখ্য প্যারেড

ধর্মনগর, ২৬ জানুয়ারি: ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে উৎসাহ–উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে মুখ্য প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় ধর্মনগরের বিবিআই মাঠে। সকাল ঠিক ৯টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্য সরকারের ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন, জেলা পুলিশ সুপার অবিনাশ রাইসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

পতাকা উন্মোচনের পর মন্ত্রী সান্তনা চাকমা প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি নারীদের আত্মনির্ভরতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং সমাজের সার্বিক উন্নয়নে নারীদের আরও বেশি করে স্বনির্ভর করে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্যারেড শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের উদ্‌যাপন সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানজুড়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের আবহ পরিলক্ষিত হয়।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top