নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারী৷৷ ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সি.পি.আই.এম দলের প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরীকে সাথে নিয়ে পয়লা ফেব্রুয়ারী বুধবার দিনভর গোটা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে এক সুসজ্জিত বাইক র্যালী অনুষ্ঠিত হয়৷ বাইক র্যালীটি ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ভদ্রপল্লী হাইসুকলের মাঠ থেকে শুরু হয়ে মূর্তিছড়া, ভটের বাজার, মনুভ্যালী, চন্ডীপুর, শ্রীরামপুর, হালাইরপাড়, গোলকপুর, কালীশাসন, জামতৈল বাড়ি, ছৈনতল, ফুলতলী, জারুলতলী, ধনবিলাশ, পঞ্চম নগর, ডলুগাও, হাওড়বাজার, ভগবান নগর, গৌরনগর, কাউলিকুড়া হয়ে চিরাকুটি এলাকায় এসে বাইক র্যালীটি সমাপ্ত হয়৷ বাইক র্যালীতে ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সি.পি.আই.এম দলের প্রার্থী কৃস্নেন্দু চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সি.পি.আই.এম নেতা নন্দ দুলাল দেবনাথ, অজয় ঘোষ, পরিমল শীল, নীলকান্ত সিনহা, প্রসেনজিৎ গুন সহ আরও অনেকে৷ একনাগাড়ে সাড়ে তিন ঘন্টা সময় প্রায় পয়তাল্লিশ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে এই বাইক র্যালীটি৷ বাইক র্যালীতে উল্লেখযোগ্য সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন৷ বাইক র্যালীটি গোটা ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে আলোড়ন সৃষ্টি করেছে৷ বাইক র্যালী সমাপ্ত করে চিরাকুটি এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন এবারের নির্বাচনে বিজেপিকে উৎখাত করে নতুন সরকার গঠনের জন্য জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছেন

চন্ডীপুরে সিপিএম প্রার্থীর সমর্থনে বাইক র্যালী অনুষ্ঠিত
Tags:
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…


















