News Flash

  • Home
  • দিনের খবর
  • বলরামপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বলরামপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কলকাতা, ১ ফেব্রুয়ারি (হি. স.) : পুরুলিয়ার বলরামপুরে বিজেপি-র এক সদস্যের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে চান্ডিল শাখার উরমা রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় মৃতদেহটি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বানেশ্বর হেমব্রম (৩২)। বাড়ি বলরামপুর থানার রঘুনাথডি টোলায়। তিনি বলরামপুর ব্লকের ঘাটবেড়া-কেরোয়া পঞ্চায়েতের কুমারডি ২ নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য ছিলেন।

বানেশ্বরের স্ত্রী সম্বরি হেমব্রম জানান, রবিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যান স্বামী। ভোরে উঠে তিনি দেখেন, বানেশ্বর বিছানায় নেই। তাঁর মোবাইল ফোনটি বাড়িতেই ছিল। বেলা বাড়তে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় থানায়।
বানেশ্বরের স্ত্রী-র মন্তব্য, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। স্বামীর মৃত্যুর পিছনে রাজনীতি নেই বলে দাবি করলেও তা মানতে নারাজ বিজেপির স্থানীয় নেতারা। বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাত এবং জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিত ভাবেই খুন করেছে আমাদের পঞ্চায়েত সদস্য বানেশ্বরকে। পঞ্চায়েত ভোটের আগে এলাকার পরিবেশ অশান্ত করার ছক কষছে তৃণমূল। তাঁরা এই খুনের সিবিআই তদন্তেরও দাবি জানান।
অন্যদিকে, তৃণমূল দাবি করেছে, এই খুনের পিছনে রাজনীতি নেই। পুলিশ সঠিক তদন্ত করলেই সব জানা যাবে। পারিবারিক গোলমালের কারণেও খুন হয়ে থাকতে পারে বলে মনে করছেন বলরামপুরের এক তৃণমূল নেতা।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top