News Flash

  • Home
  • Uncategorized
  • মোহরছড়ায় পুলিশের জালে কুখ্যাত চোর
Image

মোহরছড়ায় পুলিশের জালে কুখ্যাত চোর

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ গ্রেপ্তার কুখ্যাত চোর৷ সাত  সকালে মোহরছড়া বাজার ব্যবসায়ীরা তাকে ধরে৷ খবরে জানা গেছে, কল্যাণপুর থানা এলাকার মোহরছড়া বাজারে বিগত পাঁচদিন ধরে হরির সংকীর্তন নাম চলছিল৷ সোমবার তার শেষ দিন৷ মন্দির প্রাঙ্গণে উৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মত একটি প্রণামি বাক্স বসায় মন্দিরের সামনে৷ পাঁচদিনে ভাল টাকা জমে বাক্সের মধ্যে৷ এদিকে এলাকার বখাটে কিছু যুবকের কুনজর পড়ে বাক্সের মধ্যে৷ ভোর রাতে যখন কীর্তনের দল ছাড়া কোন মানুষজন না থাকায় চোখ এড়িয়ে বাক্সটি নিয়ে যায় এলাকার বাসিন্দা হরকুমার ঘোষের বখাটে ছেলে পিন্টু ঘোষ৷ সাত সকালে উৎসব কমিটি বাক্সটি না দেখে হতভম্ব হয়ে যায়৷ তদন্তে নামে একত্রিত হয়ে সবাই৷ নজর পড়ে পিন্টুর উপর৷ পিন্টুকে জিজ্ঞেস করতেই সে পালিয়ে যাবার চেষ্টা করে৷ সাথে সাথে সবাই মিলে উত্তম মধ্যম দিলে সে স্বীকার করে যে টাকাগুলো সে এবং আরো দুজন মিলে নিয়েছে৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ গিয়ে উপস্থিত হয়ে তাকে নিয়ে আসে থানায়৷ পিন্টুর এলাকা তেলিয়ামুড়া থানা এলাকা হওয়ায় তাকে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে তুলে দেয়৷ পুলিশের এছাড়া কিবা করার আছে? কারণ কল্যাণপুর এলাকায়  এই মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকে মহিলা ভোটকর্মী পাঠাতে পারায় খুশি ব্লকের বিডিও নিবেদিতা ভৌমিক৷ আশা খুব ভালভাবেই তারা ভোট পর্ব সম্পন্ন করতে পারবে৷ আর এই প্রথমবারের মত ভোটকর্মী হিসেবে কাজ করতে  পারায় খুশি ৬জন মহিলা ভোটকর্মীও৷ পেশায় ৬ জনই শিক্ষিকা৷ খুব আনন্দ করে পিকনিকের মেজাজে এই মহিলা ভোটকর্মীরা পৌঁছে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে৷ প্রিসাইডিং অফিসার গৌরী সাহা জানান, খুব যত্ন সহকারে দায়িত্ব কর্তব্য সম্পন্ন করতে পারবে তারা৷ ভোটের মত জাতীয় কান্ডে নিজেদের নিয়োজিত করতে পারায় খুশি তারা৷ এই বগাচেতল সুকলে ২টি আসনে মোট ভোটার  ৪৯৬ জন৷ অর্থাৎ   ২৪৮ জন ভোটার ৷ এর মধ্যে পুরুষ ভোটার ১২৯ জন এবং মহিলা ভোটার ১১৯ জন৷ এই ভোটকর্মীদের সাথে একজন এএসআই সহ মোট ৪ জন মহিলা পুলিশকর্মী  দেওয়া হয়েছে৷ এই প্রথম এই জেলায় মহিলা ভোট কর্মী দিয়ে ভোট গ্রহণ কাজ শুরু৷ তারাও প্রমাণ দিতে চায় মহিলারা আজ পিছিয়ে নেই৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top