News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী সেজে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা মহিলার
Image

যাত্রী সেজে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা মহিলার

thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে যাত্রী সেজে দুই মহিলা গলা থেকে সোনার চেইন ছিনতাই করার চেষ্টা করে এক মহিলা ছিনতাইকারী৷ জানা যায়, পুরোনো মোটরস্ট্যান্ড থেকে নাগেরজলা যাওয়ার উদ্দেশ্যে দুই মহিলা অটোতে উঠেন৷ একই অটোতে অপর এক মহিলাও যাত্রী সেজে উঠেন৷ কামানচৌমুহনী এলাকায় পৌঁছতেই ঐ ছিনতাইকারী মহিলা  অপর দুই মহিলার গায়ে জল ছিটিয়ে দেয়৷ এবং তাদের গলা থেকে সোনার চেইন ছিনতাই করে৷ চেঁচামেচি শুরু হলে অটোর চালক ব্রেক কষে অটো থামানোর চেষ্টা করেন৷ তখনই ঐ ছিনতাইকারী মহিলা অটো থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ অবশ্য তার পালিয়ে যাওয়ার চেষ্টা সফল হয়নি৷ অটো চালক ছিনতাইকারী মহিলাকে আটক করতে সক্ষম হয়৷ সঙ্গে সঙ্গে পূর্ব থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ছিনতাইকারী মহিলাকে থানায় নিয়ে যায়৷ রাজধানী আগরতলা শহরে যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যাত্রীদের নিরাপত্তা নিয়েও সংশয় বাড়ছে৷ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top