News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কাণ্ডের ছায়া এবার পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়েও
Image

জেএনইউ কাণ্ডের ছায়া এবার পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়েও

DUনয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডের ছায়া এবার পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়েও| দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক গিলানিকে গ্রেফতার করল পুলিশ| আফজল গুরুর সমর্থনে স্লোগান দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ| দিল্লির প্রেস ক্লাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র নেতা কানহিয়া কুমারকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে তিনি সোমবার গভীররাতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যাপককে গ্রেফতার করে সংসদ স্ট্রিট থানার পুলিশ| পুলিশের অভিযোগ,  রাতে ওই প্রাক্তন অধ্যাপক ২০১৩-র ৯ ফেব্রুয়ারি সংসদ ভবনে হামলা চালানোর মূলচক্রী আফজাল গুরুর সমর্থনে স্লোগান দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে| এদিন রাতে গিলানিকে গ্রেফতার করে পুলিশ| তাঁর বিরুদ্ধে ১২৪ এ বিদ্রোহ ঘোষণা, ১২০ বি অর্থাত্ অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১৪৯ অর্থাত্ বেআইনি সমাবেশ ধারায় মামলা দায়ের করেছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top