News Flash

  • Home
  • Uncategorized
  • চিতাবাঘের ভয়, বেঙ্গালুরুতে বন্ধ ১৩০টি স্কুল
Image

চিতাবাঘের ভয়, বেঙ্গালুরুতে বন্ধ ১৩০টি স্কুল

karnatakaবেঙ্গালুরু, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ঘনঘন চিতাবাঘের অনুপ্রবেশে উদ্বিগ্ন বেঙ্গালুরু প্রশাসন| রবিবারের পর মঙ্গলবার রাতে ফের একবার বেঙ্গালুরুর ভিবজিওর স্কুলে হানা দিয়েছে চিতাবাঘ| চিতাবাঘের উপদ্রবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা| বৃহস্পতিবার চিতাবাঘের হানার ভয়ে বেঙ্গালুরুর উপকন্ঠে ১৩০টি স্কুল বন্ধ থাকল| তবে, শুক্রবার ফের স্কুলগুলিতে পঠনপাঠন চালু হবে বলে জানিয়েছে প্রশাসন|
গত রবিবার সকালে ভিবজিওর স্কুলে ঢুকে হুলুস্থুল ফেলে দিয়েছিল ৮ বছরের একটি চিতাবাঘ| তার তাণ্ডবে জখম হন কমপক্ষে ৫ জন| শেষে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাগে আনা হয় চিতাবাঘকে| মঙ্গলবার রাতেও ওই স্কুলের আশপাশে একটি চিতাকে ঘুরতে দেখেন স্থানীয়রা| আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় স্কুল| গত বছর জাতীয় সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে চিতার সংখ্যা এখন ১২,০০০ থেকে ১৪,০০০| বনে খাদ্যাভাবের কারণে তারা প্রায়ই জনবসতিপূর্ণ অঞ্চলে ঢুকে পড়ছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top