News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে দুটি গাড়ি পুড়াল দুসৃকতিরা, চাঞ্চল্য
Image

ধর্মনগরে দুটি গাড়ি পুড়াল দুসৃকতিরা, চাঞ্চল্য

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ভোর রাতে৷ জানা যায় ধর্মনগর রামকৃষ্ণ মিশন এলাকায় রাতে পার্কিং করে রাখা দুটি গাড়িতে অগ্ণিসংযোগ করা হয়৷ গাড়ি দুটির নম্বর হল কমান্ডার জিপ টিআর০২-৩৪৮১ এবং ম্যাক্স টিআর০২-৪২৫৩৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয় জনগণ এবং দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন আয়ত্ত্বে আনেন৷ অগ্ণিকান্ডে একটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কে বা কারা অগ্ণিকান্ড সংগঠিত করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ তবে এটি একটি নাশকতামূলক ঘটনা তা প্রায় নিশ্চিত৷ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলার পর ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন স্থানে এইধরনের গাড়ি পুরানোর ঘটনা শুরু হয়েছে৷ এই প্রবণতা বিপদজনক রূপ ধারণ করার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ উল্লেখ্য, অনেকেরই গাড়ি পার্কিং করার মতো নিজস্ব জায়গা নেই৷ বাধ্য হয়ে অনেকেই রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখেন৷ বর্তমানে ধর্মনগরের রামকৃষ্ণ মিশনে দুটি গাড়িতে অগ্ণিসংযোগের ঘটনার পর যানবাহন পার্কিং করে রাখার ক্ষেত্রেও যথেষ্ট আতঙ্ক তৈরি হচ্ছে৷ অবিলম্বে এসব বিষয়ে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top